, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তারেক রহমানের নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিলেন বিশিষ্ট সমাজসেবক আলাউদ্দিন হাওলাদার কেরানীগঞ্জে বিভিন্ন দলের দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে ইসলামে যোগদান মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে নামলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ  দীর্ঘ ১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে বিএনপিই পারে দেশকে বাঁচাতে: পুতুল  শ্যামপুর ১নং ওয়ার্ডে বিএনপির নির্বাচন পরিচালনা অফিস উদ্বোধন গণতন্ত্রে ফিরতে নির্বাচনের বিকল্প নেই—আমান উল্লাহ আমান  দয়াল ভরসা দয়াল চাঁন-এর স্মরণে লাভলু ফকিরের ১৭তম বাৎসরিক ওরশ মাহফিল অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে মাদ্রাসার শ্রেনীকক্ষে জামায়াতের নির্বাচনী অফিস ৪৫ হাজার কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন দুঃসময়ের সাহসী সৈনিক দেওয়ান জলিল আজ নীরব কেন?

তারেক রহমানের নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিলেন বিশিষ্ট সমাজসেবক আলাউদ্দিন হাওলাদার

  • প্রকাশের সময় : এক ঘন্টা আগে
  • ২২ পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:-

আতিকুর রহমান (আতিক)

আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আলাউদ্দিন হাওলাদার।

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ১১ নং চাঁনপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এক আবেগঘন পরিবেশে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তিনি। বরিশাল-০৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, জননেতা জনাব রাজিব আহসান-এর ব্যক্তিত্ব, সততা ও ত্যাগী নেতৃত্বে মুগ্ধ হয়ে তিনি এ সিদ্ধান্ত নেন।

চাঁনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন গোলদার যুগ্ম আহ্বায়ক ইউছুফ তালুকদার এর নেতৃত্বে আলাউদ্দিন হাওলাদার বিএনপিতে যোগদান করেন।এ সময় চাঁনপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাশেম বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক আমির হোসেন দেওয়ান , ভলু আকন,-এর হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির পতাকাতলে শামিল হন।

উল্লেখ্য, মোঃ আলাউদ্দিন হাওলাদার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ, দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া-এর আপসহীন নেতৃত্ব এবং বর্তমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর দূরদর্শী রাজনীতিতে গভীরভাবে অনুপ্রাণিত। পাশাপাশি বরিশাল-০৪ আসনের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় বিএনপির মনোনীত প্রার্থী জনাব রাজিব আহসান-এর নেতৃত্বে গণমানুষের রাজনীতি আরও শক্তিশালী হবে—এ বিশ্বাস থেকেই তিনি বিএনপিতে যোগদান করেন।

নেতৃবৃন্দ বলেন, “আলাউদ্দিন হাওলাদারের মতো একজন সমাজসেবকের আগমন চাঁনপুর ইউনিয়নে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও বেগবান করবে।

তারেক রহমানের নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিলেন বিশিষ্ট সমাজসেবক আলাউদ্দিন হাওলাদার

তারেক রহমানের নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিলেন বিশিষ্ট সমাজসেবক আলাউদ্দিন হাওলাদার

প্রকাশের সময় : এক ঘন্টা আগে