
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবীন-প্রবীন সদস্যরা বরিশাল-৪(মেহেন্দিগঞ্জ -হিজলা) আসনে ধানের শীষের পক্ষে মাঠে নেমেছে। শনিবার ৩১ জানুয়ারি এডভোকেট জামাল উদ্দিন খানের নেতৃত্বে সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেহেন্দিগঞ্জ পৌরশহরের ঐতিহ্যবাহী পাতারহাট বন্দরের ব্যবসায়ী,পথচারী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের কাছে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক এড.নাজিম উদ্দিন পান্না, বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পিপি ও মহানগর বিএনপির যুগ্ন-আহবায়ক এড.আবুল কালাম আজাদ, দ্রুত বিচার ট্রাইবুনালের পিপি এড.মহসিন মন্টু, জননিরাপত্তা আদালতের পিপি এড. মোঃ শহীদ হোসেন, বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব আবুল কালাম আজাদ ইমন, নারী ও শিশু আদালতের পিপি মোঃ জসিম উদ্দিন আহাম্মেদ, সিনিঃ এডভোকেট জসিম উদ্দিন আকন, বরিশাল মানব পাচার আদালতের পিপি ও সদস্য মহানগর বিএনপি এস এম সরোয়ার হোসেন, জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এড. আবদুল মালেক, এডিশনাল পিপি শাহানুর খানম, এডিশনাল পিপি এড,তসলিম, এডিশনাল পিপি আনোয়ার হোসেন ভুলু,এডিশনাল পিপি এড, মোকলেছুর রহমান বাচ্চু,এডিশনাল পিপি আনিছুর রহমান,মহানগর আদালতের এডিশনাল পিপি তারেক আল ইমরান, এডিশনাল পিপি শাহজুল ইসলাম, এডিশনাল পিপি শেখ হুমায়ুন করীর মাসউদ, দসহকারি পিপি কাজী মাহমুদা,সহকারী পিপি মোঃ সাইয়েদ চৌধূরী, সহকারি পিপি মোঃ মোঃ মতিউর রহমান সেন্টুসহ শতাধিক আইনজীবী।
পরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ বরিশাল-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী রাজিব আহসানের সাথে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।










