
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ-
মেহেন্দিগঞ্জের বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন গোবিন্দপুরে সরকারি রাস্তার ভয়াবহ বেহাল দশা চোখে পড়ে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী রাজিব আহসানের।
আজ ২৫ জানুয়ারি, রবিবার, গণসংযোগে অংশ নিতে গোবিন্দপুর ইউনিয়নে যাওয়ার পথে ধুলায় ঢেকে যাওয়া, খানাখন্দে ভরা এই সড়কের করুণ অবস্থা নিজ চোখে অবলোকন করেন তিনি। চলাচলের অনুপযোগী এই রাস্তায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে বলে জানান এলাকাবাসী।
এ সময় স্থানীয় জনগণকে অভয় দিয়ে রাজিব আহসান বলেন, মহান রাব্বুল আলামিনের দয়ায় যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে এই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও মানুষকে এই দুরবস্থা থেকে মুক্ত করতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।
এলাকাবাসী তার এ আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত সড়ক সংস্কারের জোর দাবি জানান।










